সঞ্জয় কাপুরের ৩০ হাজার কোটি টাকার সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব: ইঙ্গিতপূর্ণ বার্তা কারিনার

 

ভিনিউজ : বলিউড অভিনেত্রী করিশ্মা কাপুরের সাবেক স্বামী সঞ্জয় কাপুরের বিপুল সম্পত্তিকে ঘিরে নতুন করে শুরু হয়েছে পারিবারিক আইনি লড়াই। প্রায় ৩০ হাজার কোটি টাকার সম্পদের মালিকানা নিয়ে বিরোধে এবার আদালতের দ্বারস্থ হয়েছেন করিশ্মার দুই সন্তান সামাইরা ও কিয়ান। তাদের অভিযোগ, সঞ্জয়ের বর্তমান স্ত্রী প্রিয়া সচদেব কাপুর সম্পত্তি বণ্টনের ক্ষেত্রে অস্পষ্টতা ও জালিয়াতির আশ্রয় নিয়েছেন।
ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যায়, সঞ্জয় কাপুরের মৃত্যুর পর তার বিপুল সম্পদের উত্তরাধিকার নিয়ে বিরোধ শুরু হয়। দাবিদারদের তালিকায় রয়েছেন বর্তমান স্ত্রী প্রিয়া, মা রানি কাপুর এবং করিশ্মার দুই সন্তান। তবে করিশ্মার সন্তানদের অভিযোগ, নতুন করে তৈরি করা উইলে সম্পত্তির পূর্ণাঙ্গ বিবরণ গোপন রাখা হয়েছে।
তাদের দাবি, সঞ্জয়ের বিপুল স্থাবর-অস্থাবর সম্পত্তি, ব্যবসায়িক অংশীদারিত্ব, বিদেশি ব্যাংক হিসাব, দামী ঘোড়া ও বিরল সংগ্রহের বিলাসবহুল ঘড়িগুলোর উল্লেখ উইলে স্পষ্টভাবে করা হয়নি। এমনকি উইল তৈরির সময় পরিবারের অন্য উত্তরাধিকারীদেরও জানানো হয়নি বলেও অভিযোগ তোলা হয়েছে।
এই অভিযোগের ভিত্তিতে দিল্লি হাইকোর্ট গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে। আদালত জানিয়েছে, সঞ্জয় কাপুরের বিদেশে থাকা সব ব্যাংক অ্যাকাউন্ট আপাতত স্থগিত থাকবে। আদালতের অনুমতি ছাড়া ওই হিসাব থেকে কোনো ধরনের অর্থ লেনদেন করা যাবে না।
আদালতের এই সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছে করিশ্মার সন্তানরা। এদিকে রায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছেন কারিনা কাপুর খান। নিজের পোস্টে তিনি লেখেন,
“আশার আলো দেখা যাচ্ছে। বিচার অবশ্যই মিলবে, সত্য একদিন প্রকাশ্যে আসবেই।”
কারিনার এই মন্তব্য ঘিরেও বলিউড অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। অনেকে মনে করছেন, তিনি পরোক্ষভাবে বোন করিশ্মা ও তার সন্তানদের পক্ষেই অবস্থান নিয়েছেন।
উল্লেখ্য, করিশ্মা কাপুর ও সঞ্জয় কাপুরের বিবাহবিচ্ছেদ হয় কয়েক বছর আগে। এরপর থেকেই সন্তানদের অভিভাবকত্ব ও পারিবারিক সম্পদ নিয়ে নানা সময়ে আলোচনায় এসেছে এই পরিবার। এবার সেই বিরোধ আরও বড় আইনি লড়াইয়ের দিকে এগোচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পূর্বের খবরধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী
পরবর্তি খবরবুদ্ধপূর্ণিমা আজ : অহিংসা, মৈত্রী ও সম্প্রীতির বার্তায় দেশজুড়ে বৌদ্ধ সম্প্রদায়ের উৎসব
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!