শাহিদ-মীরার তৃতীয় সন্তানের গুঞ্জন, করীনার অনুষ্ঠানে মুখোমুখি দুই নারী

ভিনিউজ ডেস্ক: বলিউডে একসময় তাদের দুজনের নাম জড়িয়ে ছিল একই ব্যক্তির সঙ্গে। একজন শাহিদ কপূরের সাবেক প্রেমিকা, অন্যজন তার স্ত্রী। দীর্ঘদিন পর একই অনুষ্ঠানে মুখোমুখি হলেন করীনা কপূর খান ও মীরা কপূর। তবে পুরোনো সম্পর্কের অস্বস্তি নয়, বরং হাসি-ঠাট্টা আর খোলামেলা কথোপকথনেই জমে উঠল তাঁদের সাক্ষাৎ।

সম্প্রতি করীনার পডকাস্ট অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হন শাহিদ কপূরের স্ত্রী মীরা। বৃহস্পতিবার প্রকাশিত অনুষ্ঠানের কিছু ঝলক সামনে আসতেই দর্শকদের মধ্যে শুরু হয়েছে আলোচনা। দুই নারীর কথোপকথনে উঠে এসেছে বলিউডের তারকাদের স্ত্রী হিসেবে জীবনযাপন, ব্যক্তিগত সম্পর্ক নিয়ে গুঞ্জন এবং সংসারের নানা মজার অভিজ্ঞতা।

অনুষ্ঠানের শুরুতেই করীনা বলেন, এই পর্বটি নিয়ে সবাই যেন একটু বেশিই আগ্রহী। মীরাও হাসিমুখে তাতে সায় দেন। কথার একপর্যায়ে নিজের সম্পর্কে সবচেয়ে আলোচিত গুজবের কথা বলতে গিয়ে মীরা জানান, শাহিদ ও তিনি নাকি তৃতীয় সন্তানের মা-বাবা হতে চলেছেন।

এ কথা শুনে করীনা মজা করে বলেন, ‘হতেও তো পারে!’ তবে মীরা সঙ্গে সঙ্গেই বিষয়টি পরিষ্কার করে জানান, তাদের আর সন্তান নেওয়ার পরিকল্পনা নেই। তার কথায়, তাদের পরিবার সম্পূর্ণ।

কথোপকথনে করীনার প্রশংসাও করেন মীরা। উত্তরে রসিকতা করে করীনা বলেন, তিনি নাকি বলিউডের আদর্শ স্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন। দুই তারকার এমন প্রাণবন্ত কথাবার্তা দর্শকদের আগ্রহ আরও বাড়িয়েছে।

মীরা আরও জানান, স্বামীর কাছ থেকে উপহার পাওয়ার প্রত্যাশা নিয়ে অনেক নারীর মধ্যেই নানা ধরনের আলোচনা থাকে। এ ক্ষেত্রে তাঁর পরামর্শ, বছরের শুরুতেই স্বামীর কাছে কী কী উপহার চান, তার একটি তালিকা তৈরি করে রাখা উচিত। মীরার এই পরামর্শ শুনে করীনা হাসতে হাসতে জানান, তিনি বিষয়টি অবশ্যই মনে রাখবেন।

উল্লেখ্য, ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত শাহিদ কপূর ও করীনা কপূর সম্পর্কে ছিলেন। পরে তাদের বিচ্ছেদ ঘটে। ২০১২ সালে অভিনেতা সাইফ আলি খানকে বিয়ে করেন করীনা। তাদের দুই ছেলে তৈমুর ও জেহ। অন্যদিকে, ২০১৫ সালে মীরা রাজপুতকে বিয়ে করেন শাহিদ। তাঁদের দুই সন্তান মিশা ও জ়ৈন।

পুরোনো সম্পর্কের ইতিহাস থাকলেও করীনা ও মীরার এই সৌহার্দ্যপূর্ণ কথোপকথন বলিউডে ব্যক্তিগত সম্পর্কের পরিবর্তিত সমীকরণেরই একটি দৃষ্টান্ত হয়ে উঠেছে।

পূর্বের খবররূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের পাওয়ার স্টার্টআপ শুরু
পরবর্তি খবরইতিহাসের সেই বিস্মৃত সমুদ্রযাত্রা : কলম্বাসের ৫০০ বছর আগে আমেরিকায় পা রেখেছিল ভাইকিংরা
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!