যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি ‘ধ্বংসপ্রাপ্ত’: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

 

ভিনিউজ : ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পরদিন পেন্টাগনে ব্রিফিং করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ব্রিফিং এর শুরুতেই তিনি জানান, শনিবার রাতের হামলা পরিকল্পিতভাবে ইরানের পারমাণবিক সক্ষমতা ‘দুর্বল’ এবং ‘ধ্বংস’ করার জন্য চালানো হয়েছিল।

তিনি বলেন, ‘এই হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি ‘ধ্বংসপ্রাপ্ত’ হয়েছে। তবে সামরিক বা বেসামরিক লোক হতাহত হয়নি’।

হেগসেথ আরও বলেন, “বহু প্রেসিডেন্টই ইরানের পারমাণবিক কর্মসূচিতে চূড়ান্ত আঘাত হানার স্বপ্ন দেখেছেন। কিন্তু ট্রাম্প ছাড়া কেউই তা বাস্তবায়ন করতে পারেননি”। যে কারণে এই অভিযানকে সাহসী ও দুর্দান্ত বলেও আখ্যা দেন প্রতিরক্ষামন্ত্রী। “যখন প্রেসিডেন্ট ট্রাম্প কথা বলেন, তখন বিশ্বের তা শোনা উচিত,” যোগ করেন তিনি।

তিনি বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া আর কোনো দেশই এই ধরনের অভিযান চালাতে পারত না।”

পূর্বের খবরআমেরিকার হামলার পরেই মোদীকে ফোন করেন ইরানের প্রেসিডেন্টে মাসুদ পেজেস্কিয়ান : কার পাশে ভারত
পরবর্তি খবরপুতিনের সাথে বৈঠক করতে রাশিয়ায় যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী