মঙ্গলবার শুরু এসএসসি পরীক্ষা, পরীক্ষার্থীদের জন্য ১৪ নির্দেশনা জারি

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা আগামী মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে শুরু হচ্ছে। চলবে ২০ মে পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে এবং রুটিন অনুযায়ী বাংলা প্রথম বিষয়ের মাধ্যমে এবারের পরীক্ষা শুরু হবে।

পরীক্ষার রুটিন প্রকাশের সময়ই পরীক্ষার্থীদের জন্য ১৪টি গুরুত্বপূর্ণ নির্দেশনাও জারি করেছে। এসব নির্দেশনা যথাযথভাবে মেনে চলার জন্য পরীক্ষার্থী ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হয়ে আসন গ্রহণ করতে হবে। প্রশ্নপত্রে নির্ধারিত সময় অনুসারেই পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথমে বহুনির্বাচনি (MCQ) এবং পরে সৃজনশীল বা রচনামূলক অংশ নেওয়া হবে, এবং এই দুই অংশের মধ্যে কোনো বিরতি থাকবে না।

পরীক্ষার্থীদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে পরীক্ষা শুরুর অন্তত সাত দিন আগে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। উত্তরপত্রের ওএমআর ফরমে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড সঠিকভাবে পূরণ করতে হবে এবং কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।

এছাড়া পরীক্ষায় অংশ নিতে হলে নিবন্ধনপত্রে উল্লেখিত বিষয়েই পরীক্ষা দিতে হবে। সৃজনশীল, বহুনির্বাচনি ও ব্যবহারিক—প্রতিটি অংশে আলাদাভাবে পাস করতে হবে।

পরীক্ষাকেন্দ্রে কেন্দ্রসচিব ছাড়া অন্য কারও জন্য মোবাইল ফোন বহন বা ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। তবে বোর্ড অনুমোদিত ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।

ব্যবহারিক পরীক্ষা নিজ নিজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে এবং ফল প্রকাশের সাত দিনের মধ্যে পুনঃনিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করা যাবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য পরবর্তীতে শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ও গণমাধ্যমে প্রকাশ করা হবে।

সংশ্লিষ্টরা আশা করছেন, নির্দেশনাগুলো মেনে চললে পরীক্ষা সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করা সম্ভব হবে।

পূর্বের খবরআজ থেকে দেশজুড়ে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু
পরবর্তি খবরতেলের বাজার উন্মুক্ত না হলে ‘চরম মূল্য’ দিতে হবে—ইরানের কড়া সতর্কবার্তা
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!