মঙ্গলবার জাতির উদ্দেশে জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা

 

ভিনিউজ : প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন।

সোমবার (৪ আগস্ট) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে।

এর আগে, ২ আগস্ট দেওয়া আরেকটি পোস্টে শফিকুল আলম লেখেন, “অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে। আগামী মঙ্গলবার বিকেলে গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী সব পক্ষের উপস্থিতিতে এটি জাতির সামনে উপস্থাপন করা হবে।”

গত বছরের জুলাই মাসে সংঘটিত গণ-অভ্যুত্থানের পর থেকেই রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এই ঘোষণাপত্র। অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে অন্তর্বর্তী সরকার সম্প্রতি চূড়ান্ত খসড়া বিএনপি, জামায়াতে ইসলামি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ বিভিন্ন রাজনৈতিক দলকে পাঠিয়েছে।

 

পূর্বের খবরমাইলস্টোন ট্র্যাজেডি : চোখের জলে স্মরণ সহপাঠীদের
পরবর্তি খবরডয়েসে ভেলে রিপোর্ট : শুল্ক নিয়ে প্রবল চাপ, ভারত কী করবে?