বিবিসি রিপোর্ট : ইরান-ইসরায়েল উত্তেজনার মধ্যে জরুরি বৈঠকের ডাক আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার

বিবিসি রিপোর্ট : ইরান-ইসরায়েল উত্তেজনার মধ্যে জরুরি বৈঠকের ডাক আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার

ভিনিউজ : ইরানের পারমানবিক স্থাপনায় ইসরায়েলের হামলার জেরে দু’দেশের মধ্যে উত্তেজমা ক্রমে বাড়তে থাকার মধ্যেই জরুরি বৈঠকের ডাক দিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)।

আগামীকাল সোমবার সকালে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত সংস্থাটির সদর দপ্তরে ওই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ’র খবরে বলা হয়েছে যে, দেশটির পারমানবিক স্থাপনায় ইসরায়েলের হামলার পর দু’দেশের মধ্যে উত্তেজনা অব্যাহত থাকায় জরুরি বৈঠক ডাকার জন্য আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানায় রাশিয়া এবং ভেনেজুয়েলা।

সেই প্রেক্ষিতেই সোমবার জরুরি বৈঠক আহ্বান করেছে সংস্থাটি।

পূর্বের খবরহরমুজ প্রণালি : বন্ধ করে দেওয়া হুমকী ইরানের
পরবর্তি খবরআমেরিকানদের সমর্থন চাইলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী