বিবিসি প্রতিবেদন : টোল দিয়ে হরমুজ প্রণালিতে চলাচল করা ‘সব জাহাজ অবরোধের’ ঘোষণা ট্রাম্পের

 

ভিনিউজ ডেস্ক : টোল দিয়ে হরমুজ প্রণালিতে চলাচল করা ‘সব জাহাজ অবরোধের’ ঘোষণা দিলেন ডোনাল ট্রাম্প । রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল এর এক পোস্টে তিনি বলেছেন, “আলোচনায় অনেক বিষয়ে সমঝোতা হয়েছে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় পারমাণবিক ইস্যুতে কোনো সমঝোতা হয়নি”।

প্রেসিডেন্ট ট্রাম্প তার পোস্টে বলেন, “ভবিষ্যতে হরমুজ প্রণালি দিয়ে মুক্তভাবে জাহাজ চলাচলের একটি চুক্তি হতে পারে, কিন্তু ইরানের বাধার কারণে তা হচ্ছে না”। যুক্তরাষ্ট্রের নৌবাহিনী অবিলম্বে টোল দিয়ে হরমুজ প্রণালিতে প্রবেশ করা বা সেখান থেকে বের হওয়া সমস্ত জাহাজ আটকে দেওয়ার প্রক্রিয়া শুরু করবে।

তিনি আরও বলেন, “যুক্তরাষ্ট্র নৌবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে আন্তর্জাতিক জলসীমায় সেই জাহাজগুলোকে আটকে দিতে যেগুলো ইরানকে টোল দিয়েছে। পাশাপাশি হরমুজ প্রণালিতে ইরান যে মাইন বসিয়েছে, সেগুলো ধ্বংস করার কথাও জানান তিনি”।

ট্রাম্প হুঁশিয়ারি দেন, “যে ওই অবৈধ টোল দেবে সে নিরাপদে চলতে পারবে না। আর ইরান যদি মার্কিন বা অন্য কোনো জাহাজে হামলা চালায় তাহলে কঠোর জবাব দেওয়া হবে”।পরে তিনি বলেন, “খুব শিগগিরই এই অবরোধ শুরু হবে”।

পূর্বের খবরদেশ রক্ষায় নতুন আন্দোলনের প্রস্তুতি: নাহিদ ইসলাম
পরবর্তি খবরসাবেক স্পিকার শিরীন শারমিন কারামু
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!