প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ল বাসভাড়া

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব সামাল দিতে দূরপাল্লা ও আন্তঃজেলা বাসভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে এ ঘোষণা দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৪২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। একইভাবে দূরপাল্লার বাসভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ২৩ পয়সা করা হয়েছে।

এর আগে গত ১৮ এপ্রিল সরকার জ্বালানি তেলের দাম বৃদ্ধি করে। নতুন মূল্য অনুযায়ী ডিজেল প্রতি লিটারে ১৫ টাকা, অকটেন ২০ টাকা, পেট্রোল ১৯ টাকা এবং কেরোসিন ১৮ টাকা বাড়ানো হয়, যা ১৯ এপ্রিল মধ্যরাত থেকে কার্যকর হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানি ব্যয় বৃদ্ধির কারণে পরিবহন খাতে এই সমন্বয় করা হয়েছে। তবে নতুন ভাড়া সাধারণ যাত্রীদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে বলে আশঙ্কা করা হচ্ছে।

পূর্বের খবরক্রাইসিস গ্রুপের প্রতিবেদন: সরকারের সামনে অত্যন্ত কঠিন পথ
পরবর্তি খবরইরানের জন্য জরুরি চিকিৎসা সহায়তাসামগ্রী হস্তান্তর করেছে বাংলাদেশ
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!