ভিনিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের হামলার পর রাশিয়ার প্রেসিডেন্টের সাথে সাক্ষাতের কথা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। সোমবার ভ্লাদিমির পুতিনের সাথে আলোচনা করবেন তিনি।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন যে, তিনি আজ (রোববার) সন্ধ্যায় মস্কো যাবেন এবং আগামীকাল (সোমবার) রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে আলোচনা করবেন।
মি. আরাঘচি বলেছেন যে, ‘আমি আগামীকাল রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করব এবং আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।’
ইরানের ওপর মার্কিন হামলার স্পষ্ট নিন্দা জানানো দেশগুলির মধ্যে চীনের পাশাপাশি রাশিয়া এবং মিশর ও ওমানের মতো বেশ কয়েকটি আরব দেশও রয়েছে।
ক্রেমলিন এবং বেইজিং এর আগে ইরানের উপর ইসরায়েলের আক্রমণের নিন্দা জানিয়েছিল।
এই বছরের শুরুর দিকে রাশিয়া এবং ইরান একটি কৌশলগত জোট চুক্তি স্বাক্ষর করেছে। যার প্রথম ধারাটি সামরিক ও নিরাপত্তা সহযোগিতার উপর জোর দেয়া হয়েছে।




