পরিস্থিতির উন্নতি হলে সব সব ধরনের ভারতীয় ভিসা দেয়া শুরু হবে -প্রণয় ভার্মা

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, বাংলাদেশের জন্য চিকিৎসা ভিসাসহ বিভিন্ন ধরনের ভিসা চালু আছে। পরিস্থিতির উন্নতি হলে ভিসা অফিস সব ধরনেরর ভারতীয় ভিসা প্রদান শুরু করবে।সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধায় টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার পূজামণ্ডপ পরিদর্শন করতে এসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন। তিনি সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে বলেন, তিনি কুমুদিনীতে সপ্তমী পূজা উদ্‌যাপনে এসেছেন, যা সবার জন্য দুর্দান্ত উপলক্ষ। দুর্গাপূজার উৎসব ভারত এবং বাংলাদেশ একইভাবে উৎসাহ নিয়ে পালন করছে। দুর্গাপূজা দুই দেশের মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে বলে প্রত্যাশা করেন তিনি।

পূর্বের খবরবিএনপি ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায় না -সালাউদ্দিন
পরবর্তি খবরজিটিওতে প্রধান উপদেষ্টা : আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা যেকোনো সময় তুলে নেয়া হতে পারে