vnewsbd,com -তুরস্কের রাজধানী আঙ্কারায় শেষ হয়েছে ন্যাটো সম্মেলন৷ ৩২টি সদস্য দেশের নেতারা দু দিনের এ সম্মেলনের অংশ নেন৷ সম্মেলনের দ্বিতীয় দিনে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি ‘শেষ হয়ে গেছে’ বলে মন্তব্য করে স্পেনের সঙ্গে বাণিজ্য বন্ধেরও হুমকি দেন৷ ন্যাটো প্রধান মার্ক রুটে বলেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলা ‘অত্যন্ত জরুরি’ ছিল৷
গতকাল মঙ্গলবার প্রথম দিনে ন্যাটোর মহাসচিব মার্ক রুটে বলেছিলেন, এবারের সম্মেলনের লক্ষ্য হলো সামরিক জোটটির কার্যকারিতা ও সাফল্য অব্যাহত রাখা৷ জোটকে ঐক্যবদ্ধ রাখতে এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে এর সঙ্গে সম্পৃক্ত রাখতে কাজ করে যাচ্ছেন বলেও জানিয়েছিলেন তিনি৷ মার্ক রুটে আরো জানিয়েছিলেন, ব্যয়ের বোঝা ভাগাভাগি, যুক্তরাষ্ট্রের সামরিক প্রতিশ্রুতি এবং ইরান যুদ্ধকে ঘিরে দেখা দেয়া মতপার্থক্য ন্যাটোর ঐক্যের জন্য বড় ধরনের পরীক্ষার কারণ হয়ে দাঁড়িয়েছে৷
সম্মেলনের দ্বিতীয় দিনে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি ‘শেষ হয়ে গেছে’ বলে মন্তব্য করে স্পেনের সঙ্গে বাণিজ্য বন্ধেরও হুমকি দেন৷
ন্যাটো প্রধান মার্ক রুটে বলেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলা ‘অত্যন্ত জরুরি’ ছিল৷ ন্যাটোর নেতারা বলেন, ইরানকে অবশ্যই হরমুজ প্রণালী উন্মুক্ত রাখতে হবে৷ এছাড়া সদস্য দেশগুলোর প্রতিরক্ষা ব্যয় ও সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দেয়ার পাশাপাশি ইউক্রেনকে আরো সহায়তার প্রতিশ্রুতিও দেয়া হয়৷ পুনর্ব্যক্ত করা হয়, অনুচ্ছেদ ৫-এর প্রতি প্রতিশ্রুতি৷ ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড কিনে নেয়ার পরিকল্পনাও উঠে আসে দ্বিতীয় দিনের আলোচনায়৷ ট্রাম্পের এমন দাবির জবাবে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসন বলেন, গ্রিনল্যান্ড বিক্রয়যোগ্য নয়৷
7 ছবির মধ্যে 7 তম ছবি
7 | 77 ছবি




