নেতানিয়াহুর কার্যালয় লক্ষ্য করে হামলার দাবি ইরানের

 

ভিনিউজ : ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় লক্ষ্য করে ইরান হামলা চালিয়েছে বলে দাবি করেছে রেভল্যুশনারি গার্ডস। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সোমবার রেভল্যুশনারি গার্ডসে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

ফারস সংবাদ সংস্থা প্রচারিত এক বিবৃতিতে গার্ডস জানায়, ‘জায়নিস্ট শাসনের অপরাধী প্রধানমন্ত্রীর কার্যালয় এবং ওই শাসনের বিমান বাহিনীর প্রধানের সদরদপ্তরকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।’বিবৃতিতে আরও বলা হয়, এ হামলায় খেইবার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।

 

 

পূর্বের খবরRotary Club of Eskaton Dhaka Distributes Healthy Food to Mothers and Children
পরবর্তি খবরইরান অভিযানে যুক্তরাষ্ট্রের চারজন সেনা নিহত -যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীর শ্রদ্ধা