জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় : সপ্তাহে দুইদিন ভার্চুয়ালি বিচারকাজ চলবে হাইকোর্টে

 

ভিনিউজ : বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এবং জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করার লক্ষ্যে সপ্তাহে দুইদিন (বুধ ও বৃহস্পতিবার) হাইকোর্ট বিভাগে ভার্চুয়ালি বিচারকাজ চলবে। আজ রোববার হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ নূরুল আমীন বিপ্লব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ভার্চুয়াল কোর্ট পরিচালনার প্রস্তুতির অংশ হিসেবে আদালতের বেঞ্চ অফিসারদের জরুরি ভিত্তিতে জুম আইডি ও পাসওয়ার্ড সংগ্রহ করতে বলা হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এবং জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করার লক্ষ্যে ‘আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন, ২০২০ এবং অত্র কোর্ট কর্তৃক জারিকৃত প্রাকটিস ডাইরেকশন অনুসরণ করত’ তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রতি সপ্তাহে ২ দিন হাইকোর্ট বিভাগে ভার্চুয়াল কোর্ট পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে কোভিড মহামারির সময় বিচারকাজ সচল রাখতে সরকার জরুরি ভিত্তিতে একটি অধ্যাদেশ জারি করেছিল। পরবর্তীতে সংসদে আইনটি পাসের মাধ্যমে ওই অস্থায়ী অধ্যাদেশটি রহিত করা হয়। নতুন এই আইনে বলা হয়, অস্থায়ী অধ্যাদেশটি বাতিল হলেও ওই সময়ে ভার্চুয়াল আদালতে সম্পন্ন হওয়া সব কাজকর্ম ও বিচারিক সিদ্ধান্ত এই নতুন আইনের অধীনেই বৈধ বলে গণ্য হবে।

 

পূর্বের খবরচুক্তি না হলে ইরানের সব বিদ্যুৎকেন্দ্র ও সেতু গুঁড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের
পরবর্তি খবরকালিহাতীতে মেধা পুরস্কার ও অভিভাবক সমাবেশ
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!