গোপালগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অহত-১৫, ২ ঘন্টা ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ

গোপালগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অহত-১৫, ২ ঘন্টা ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ

গোপালগঞ্জ প্রতিনিধি :

 

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। এঘটনায় প্রায় ২ ঘন্টা ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ থাকে, আটকা পরে প্রায় ৩ শতাধিক যানবাহন। আজ সোমবার রাত ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, একটি ঢাকামুখী ট্রাক ঘটনাস্থলে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস রং সাইড দিয়ে যেতে গেলে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ট্রাক ও বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এসময় বাস ও ট্রাকের ১৫ জন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। দূর্ঘটনার পর ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুই পাশে আটকা পড়ে ৩ শতাধিক যানবাহন। প্রায় ২ ঘন্টা পর দূর্ঘটনাকবলিত যান সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

পূর্বের খবরসংসদ সদস্য এস এম জিলানীর হস্তক্ষেপে টুঙ্গিপাড়ায় ভ্যান চালকদের টোল আদায় বন্ধ
পরবর্তি খবরকারওয়ান বাজার টিসিবি ভবনের পাশে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!