বরফ গলছে : বন্ধু’ মোদীর সঙ্গে কথা বলতে চান ট্রাম্প, শুনে মোদী যা বললেন

 

ভিনিউজ : আমেরিকার প্রেসিডেন্ট শীঘ্রই ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন। ফের একবার সুর নরম করে ডোনাল্ড ট্রাম্প জানান, ভারত এবং আমেরিকার মধ্যে বাণিজ্যিক সমঝোতা সফল হবে।

ফের সুর নরম ডোনাল্ড ট্রাম্পেরমোদীকে বন্ধু বলে ফের সম্বোধনখুব শীঘ্রই ফোনে কথা বলবেন বলেও জানালেন মার্কিন প্রেসিডেন্ট
তাঁর সরকার নিয়মিত ভারতের সঙ্গে বাণিজ্যিক সমঝোতার বিষয়টি নিয়ে যোগাযোগ রাখছে। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান়্লে ট্রুথ সোশ্যালে এই কথা লিখলেন ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, ফের ভোলবদল করে আমেরিকার প্রেসিডেন্ট জানালেন, আগামী সপ্তাহের মধ্যেই তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলতে চান। তিনি আত্মবিশ্বাসী, ভারতের সঙ্গে এই নিয়মিত আলোচনা সফল হবে।

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘দুই মহান দেশের জন্যই বাণিজ্যিক সমঝোতার আলোচনা সফল হবে, আমি নিশ্চিত।’ এর আগে তিনি অবশ্য মনে করেছিলেন, চীনের কাছে বশ্যতা স্বীকার করে ফেলেছে ভারত এবং রাশিয়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শি জিনপিং এবং ভ্লাদিমির পুতিনকে এক ফ্রেমে দেখে বেজায় চটেছিলেন তিনি। তবে এবার তাঁর গলার স্বর নরম বলেই মনে করা হচ্ছে। ট্রাম্পের পোস্ট দেখে প্রতিক্রিয়া দিয়েছেন নরেন্দ্র মোদীও।

এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ‘ভারত এবং আমেরিকা দীর্ঘদিনের বন্ধু। আমি আত্মবিশ্বাসী দুই দেশের বাণিজ্যিক সমঝোতা সীমাহীন সম্ভাবনা তৈরি করবে। খুব দ্রুত এই চুক্তি সম্পন্ন করতে আমাদের প্রতিনিধিরা কথাবার্তা চালাচ্ছেন। আমিও ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলতে আগ্রহী। দুই দেশের নাগরিকদের উন্নত এবং উজ্জ্বল ভবিষ্যৎ দিতে আমরা আগামী দিনেও একসঙ্গেই কাজ করব।’

-https://bangla.aajtak.in/

পূর্বের খবরসত্তরের নয়, সত্তর-আশি দশকের ইমদাদুল হক মিলন
পরবর্তি খবরজাকসু নির্বাচন : ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগে ভোট বর্জন ছাত্রদলের