গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের নতুন কর্মসূচি

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দ্বিতীয় দফায় নতুন কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় জোট। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত বৈঠক শেষে এ কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত সারাদেশে দ্বিতীয় ধাপের আন্দোলন চলবে। এর অংশ হিসেবে ১৮ এপ্রিল রাজধানীতে গণমিছিল, ২৫ এপ্রিল সব বিভাগীয় শহরে এবং ২ মে প্রতিটি জেলা শহরে গণমিছিল অনুষ্ঠিত হবে।

এছাড়া একই সময়ের মধ্যে দেশব্যাপী বিভিন্ন স্থানে সেমিনারের আয়োজন করা হবে বলেও জানান তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, জাতীয় নির্বাচন ও গণভোটের মাধ্যমে দেশের জনগণ যে প্রত্যাশা করেছিল, তা পূরণ হয়নি। তিনি অভিযোগ করেন, সরকার জনগণের রায় উপেক্ষা করে তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং আন্দোলন দমনে হুমকি দিচ্ছে, যা অসাংবিধানিক।

এসময় তিনি আরও দাবি করেন, তেল সংকট ও হাম সংক্রমণ পরিস্থিতি মোকাবিলায় সরকার ব্যর্থ হয়েছে।

পূর্বের খবরজ্বালানি সংকটে বার কাউন্সিল নির্বাচন স্থগিত
পরবর্তি খবরস্বাধীনতা পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী