খালেদা জিয়ার মৃত্যু :৩ দিনের রাষ্ট্রীয় শোক শুরু, অর্ধনমিত জাতীয় পতাকা

 

ভিনিউজ : বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার (৩১ ডিসেম্বর) থেকে তিন দিনের রাষ্ট্রীয়ভাবে শোক পালন শুরু হয়েছে। শুক্রবার (২ ডিসেম্বর) পর্যন্ত এই শোক পালন করা হবে। এ ছাড়া খালেদা জিয়ার জানাজার জন্য বুধবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

রাষ্ট্রীয় শোক পালনের কর্মসূচির অংশ হিসেবে আজসহ তিন দিন দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশ মিশনগুলোয় জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাতের জন্য আগামী শুক্রবার দেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

আজ সরকারি ছুটির অংশ হিসেবে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ রাখা হয়েছে। ঢাকার বিপণিবিতানও বন্ধ রাখা হয়েছে। তবে জরুরি পরিষেবা কাজে নিয়োজিত কর্মীরা এই ছুটির আওতাবহির্ভূত থাকবেন।

প্রসঙ্গত খালেদা জিয়া মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৯ বছর।

পূর্বের খবরখালেদা জিয়াকে বিদায় জানাতে মানুষের ঢল
পরবর্তি খবরখালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর