ইন্টারনেটে ‘পুতুলনাচের ইতিকথা’ সিনেমার ট্রেলার : দর্শকের মন কেড়েছে জয়্

 

ভিনিউজ : ইন্টারনেট জগতে উন্মুক্ত হয়েছে জয়া আহসান অভিনীত ‘পুতুলনাচের ইতিকথা’ সিনেমার ট্রেলার। ট্রেলারে দেখা মিলল এক রহস্যময়ী জয়ার। তার উদ্দেশ্যে ছবির নায়ক আবীর চট্টোপাধ্যায়কে বলতে শোনা যায়, ‘শরীর! শরীর! তোমার মন নাই কুসুম?’

জয়াকে এতে দেখা যাবে কুসুম নামের চরিত্রে। আবীরের মুখের এ কথা কি কুসুম সম্বন্ধে বলা যায়? নাকি এ শশীর (আবীরের চরিত্রের নাম) মনের কোনও গূঢ় দ্বিধা?

আগামী ১লা আগস্ট কলকাতায় মুক্তি পেতে যাওয়া এ সিনেমাটি পরিচালনা করেছেন সুমন মুখোপাধ্যায়।

মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘পুতুলনাচের ইতিকথা’ অবলম্বনে নির্মিত এ ছবিটিতে জয়া ছাড়া আরো অভিনয় করেছেন আবির, অনন্যা চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, সুরঙ্গনা বন্দোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায় প্রমুখ।

এদিকে এবারের ঈদুল আজহায় মুক্তি পাওয়া বাংলাদেশের দুই ছবি ‘তাণ্ডব’ আর ‘উৎসব’ দিয়ে এখনো আলোচনায় জয়া আহসান। এরমধ্যে নতুন করে এই অভিনেত্রী খবরের শিরোনামে এলেন ভিন্ন চর্চায়।

২০১৩ সালে অরিন্দম শীলের ‘আবর্ত’ ছবি দিয়ে কলকাতায় যাত্রা শুরু হয় জয়ার।

এরপর গত এক যুগ ধরে সেখানে তার ব্যস্ততা বেড়েই চলেছে। শুধু ব্যস্ততা বেড়েছে বললে ভুল হবে, গত এক যুগে কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে কটা ভালো ছবি হয়েছে তারমধ্যে জয়ার ছবির সংখ্যা নজর কাড়বে। তার প্রমাণ মেলে ৪টি ‘ফিল্মফেয়ার বাংলা’ পুরস্কার জেতার ঘটনায়

পূর্বের খবরআবহাওয়া : সাত জেলায় জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
পরবর্তি খবরদিব্যা দেশমুখ : নারীদের দাবায় প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন পেল ভারত