বলিউড :কার সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়ে মুখ খুললেন কঙ্গনা?

 

ভিনিউজ : কঙ্গনা রনৌতের জীবনে প্রেম এসেছে একাধিক বার। যদিও কোনও সম্পর্কই স্থায়ী হয়নি। হৃতিক রোশনের সঙ্গেও সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল তাঁর। তবে তাঁদের সম্পর্কের জল আদালত পর্যন্ত গড়ায়! ধীরে ধীরে অভিনয়ের পাশাপাশি রাজনীতিতে মনোনিবেশ করেছেন অভিনেত্রী। সাংসদও হয়েছেন। তার পর থেকেই শোনা যায়, সহকর্মী ও সাংসদ চিরাগ পাসোয়ানের সঙ্গে নাকি প্রেমের সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী। এ বার সেই সম্পর্ক নিয়ে মুখ খুললেন কঙ্গনা।

প্রায় ১৪ বছর আগের কথা। ‘মিলে না মিলে হম’ ছবিতে জুটি বাঁধেন কঙ্গনা ও চিরাগ। এই ছবির হাত ধরে বলিউডে আত্মপ্রকাশ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ানের পুত্র চিরাগের। সেই সময় নাকি তাঁদের মধ্যে প্রেমের সম্পর্কও ছিল। যদিও মাঝে নাকি ছাড়াছাড়ি হয়ে যায়। তার পর সংসদে ফের দেখা দু’জনের। সংসদ ভবনে একাধিক বার দু’জনকে দেখা গিয়েছে। কখনও একসঙ্গে গল্প করছেন, কখনও আবার একে অপরকে দেখে থমকে গিয়েছেন, ছবি তুলেছেন একসঙ্গে। ফলে স্বাভাবিক ভাবেই চর্চা শুরু হয় তাঁদের সম্পর্ক নিয়ে। অনেকে বলেন, জীবনে অনেক আঘাত পেয়ে রাজনীতিবিদ চিরাগকেই শেষ পর্যন্ত মন দিলেন কঙ্গনা! তবে সে সব জল্পনা উড়িয়ে দিয়েছেন কঙ্গনা।

অভিনেত্রী বলেন, ‘‘চিরাগের সঙ্গে কিছু নেই। আমি আর চিরাগ ভাল বন্ধু। বহু বছর আগে আমরা একসঙ্গে ছবি করেছিলাম। আমার সঙ্গে ওর সম্পর্ক থাকলে এত দিনে সন্তান হয়ে যেত।’’

‘মিলে না মিলে হম’ ছবিতে চিরাগ ব্যাডমিন্টন খেলোয়াড়ের চরিত্রে অভিনয় করেছিলেন। তার প্রেমিকা অনীশার চরিত্রে দেখা গিয়েছিল কঙ্গনাকে। প্রায় এক দশক আগের এই ছবিটি নজর কাড়তে পারেনি দর্শকের। ভরাডুবি হয় বক্সঅফিসে। এই ব্যর্থতার দায় নিয়েও কঙ্গনা বলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হন। অন্য দিকে, রাজনীতির ময়দানে যোগ দেন চিরাগ।

পূর্বের খবরমনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাতের সময় জানাল বিএনপি
পরবর্তি খবরমধ্যপ্রাচ্য সংকটে ইউরোপে জেট জ্বালানি সংকটের শঙ্কা, ছয় সপ্তাহের মজুদ নিয়েই উদ্বেগ
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!