আনন্দ বাজার প্রতিবেদন :ইরানের বিদ্যুৎকেন্দ্রে আক্রমণের ঘোষণা থেকে ‘পাঁচ দিনের জন্য’ পিছিয়ে গেলেন ট্রাম্প!

 

ভিনিউজ : ট্রাম্প জানান, তিনি আগামী পাঁচ দিন হামলা স্থগিতের নির্দেশ দিয়েছেন আমেরিকার প্রতিরক্ষা দফতরকে। তবে শেষে এ-ও জানান, হামলা বন্ধ রাখার সিদ্ধান্ত ‘সাময়িক’। আলোচনার গতি এবং ফলাফলের উপর নির্ভর করবে পরবর্তী পদক্ষেপ।

ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলিতে হামলার সিদ্ধান্তে স্থগিতাদেশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ইরানের কোনও বিদ্যুৎকেন্দ্রে আগামী পাঁচ দিন হামলা হবে না! জানিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি নিয়ে ইরানের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি। ট্রাম্পের দাবি, ‘‘খুব ভাল এবং ফলপ্রসূ আলোচনা শুরু হয়েছে।’’ তবে মার্কিন প্রেসিডেন্ট এ-ও সতর্ক করেছেন, হামলা বন্ধ রাখার সিদ্ধান্ত ‘সাময়িক’। আলোচনার গতি এবং ফলাফলের উপর নির্ভর করবে পরবর্তী পদক্ষেপ।

মার্কিন প্রেসিডেন্ট সোমবার বিকেলে (ভারতীয় সময়) তাঁর ট্রুথ সোশ্যালে পর পর দু’টি পোস্ট করেন। প্রথম পোস্টে জানান, ইরান-আমেরিকার আলোচনার কথা। তিনি লেখেন, ‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, পশ্চিম এশিয়ায় চলমান সমস্যার সমাধানের লক্ষ্যে গত দু’দিন ধরে আমেরিকা এবং ইরানের মধ্যে ভাল এবং ফলপ্রসূ আলোচনা চলছে।’’ তিনি এ-ও মনে করেন, এই আলোচনা সপ্তাহ জুড়ে চলতে পারে।

পূর্বের খবরThousands of people have been killed in the Middle East since this conflict began
পরবর্তি খবরঈদের ছুটি শেষে আজ থেকে খুলেছে অফিস-আদালত ও ব্যাংক
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!