অস্কারে সেরা সিনেমা ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার একাডেমি অ্যাওয়ার্ডস–এর ৯৮তম আসরে সেরা সিনেমার সম্মান জিতেছে ’ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। ডার্ক কমেডি–অ্যাকশন ঘরানার এই ছবিটি পরিচালনা করেছেন পল থমাস অ্যান্ডারসন।

রোববার রাতে যুক্তরাষ্ট্রের ডলবি থিয়েটারে আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ছবিটি মোট ছয়টি বিভাগে পুরস্কার জিতে নেয়। উল্লেখ্য, সিনেমাটি এ বছর মোট ১৩টি বিভাগে মনোনয়ন পেয়েছিল।

অভিনয় বিভাগে সেরা অভিনেতার অস্কার জিতেছেন মাইকেল বি জর্ডান। এই বিভাগে তিনি হলিউড তারকা লিওনার্দো ডিক্যাপ্রিও–সহ অন্য প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলেন। অন্যদিকে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জেসি বাকলি।

এ বছর সেরা আন্তর্জাতিক চলচ্চিত্রের স্বীকৃতি পেয়েছে ’সেন্টিমেন্টাল ভ্যালু’।

সংগীত বিভাগে সেরা গানের পুরস্কার জিতেছে ‘কে–পপ ডেমন হানস্টর্স’ সিনেমার গান ‘গোল্ডেন’। ছবিটি প্রযোজনা করেছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স।

‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ ছবিতে অভিনয় করেছেন লিওনার্দো ডিক্যাপ্রিও, শন পেন, বেনিসিও ডেল তোরো, রেজিনা হল, তেয়ানা টেইলর এবং চেজ ইনফিনিটি।

এই আসরের মাধ্যমে আবারও বিশ্ব চলচ্চিত্রের সেরা অর্জনগুলোকে স্বীকৃতি দিল অস্কার।

পূর্বের খবরহরমুজ সংকট: ট্রাম্পের আহ্বানে সাড়া দিচ্ছে না জাপান–অস্ট্রেলিয়া
পরবর্তি খবরবগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনে প্রচার শুরু আজ