সাউথ আফ্রিকায় অভিবাসী-বিরোধী বিক্ষোভ

 

ভিনিউজ ডেস্ক :সাউথ আফ্রিকা জুড়ে চলছে অভিবাসী-বিরোধী বিক্ষোভ৷ । বিক্ষোভের সময় কোথাও কোথাও সহিংসতার ঘটনা ঘটলেও তা ব্যাপক রূপ নেয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ৷
জোহানেসবার্গের হিলব্রো এবং ইওভিল-এর যেসব এলাকায় অনেক অভিবাসীর বাস, সেই এলাকাগুলোতে বিক্ষোভকারীরা মিছিল করেছেন৷ মিছিল থেকে আলাদা হয়ে কিছু বিক্ষোভকারীকে জানালার কাচ লক্ষ্য করে পাথর ছুড়তে দেখা গেছে৷ বিক্ষোভস্থলে পুলিশ ও বেসরকারি নিরাপত্তা কর্মীরা রয়েছেন৷ তা সত্ত্বেও কিছু লুটপাটের ঘটনা ঘটেছে৷
এক বিবৃতিতে পুলিশ উপমন্ত্রী ফিরোজ চাচালিয়া বলেন, যারা এই বিক্ষোভের সুযোগ নিয়ে অপরাধমূলক কর্মকাণ্ড চালাবে, তাদের বিরুদ্ধে আইনের কঠোরতম প্রয়োগ হবে৷ তিনি আরো বলেন, ‘‘অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য দায়ী ব্যক্তিদের শনাক্ত, গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখবে পুলিশ৷’’

– রয়টার্স

পূর্বের খবরবিশ্বকাপে ২০২৬ কি শেষ নাচ? মেসি-রোনালদো-নেইমারসহ যে ১০ মহাতারকার বিদায়ের শঙ্কা
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!