শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ তিন দফঅ দাবিতে সংসদের সামনে শিক্ষার্থীরা

 

ভিনিউজ : টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেও সোমবার এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে অবস্থান নিয়েছেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল পৌনে ৬টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা সংসদ ভবনের সামনে চলে যান। শিক্ষার্থীদের দাবি, যতক্ষণ না তাদের দাবি মেনে নেওয়া না হয় ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

এর আগে, বিকেল ৫টার সময় সায়েন্সল্যাবে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে এ ঘোষণা দেন সিটি কলেজের পরীক্ষার্থী মো. মিরাজ হোসেন। তিনি বলেন, ‘আজ সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং তার অসংগতিপূর্ণ কথাবার্তার জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে।’

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অবরোধ, অচল হয়ে পড়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক । শিক্ষার্থীরা বলছেন, বৈরী আবহাওয়ার মধ্যে সোমবার (১৩ জুলাই) যারা পরীক্ষা দিয়েছেন এবং যারা পরীক্ষা দিতে পারেননি, তাদের কথা বিবেচনা করে ওই পরীক্ষাটি পুনরায় নিতে হবে। একই সঙ্গে আগামীকালের পরীক্ষা বাতিল করে নতুন করে পরীক্ষার রুটিন প্রকাশ করতে হবে। প্রশ্নপত্রের মানদণ্ডও অবশ্যই শিক্ষার্থীবান্ধব হতে হবে।

এদিন বেলা সাড়ে ১১টার দিকে প্রথম দফায় রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সড়ক অবরোধ করে প্রায় ৪৫ মিনিট অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। পরে অবরোধ প্রত্যাহার করে মিছিল নিয়ে ঢাকা কলেজ, নিউমার্কেট হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন।

সেখান থেকে পুলিশি তত্ত্বাবধানে শিক্ষার্থীরা ঢাকা শিক্ষা বোর্ডের সামনে গিয়ে কিছু সময় অবস্থান করেন। পরে পুনরায় সায়েন্সল্যাব মোড়ে ফিরে এসে দ্বিতীয় দফায় সড়ক অবরোধ শুরু করেন। এ সময় সায়েন্সল্যাব, নিউমার্কেট, এলিফ্যান্ট রোডসহ আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

তবে আন্দোলনরত শিক্ষার্থীরা মানবিক বিবেচনায় জরুরি সেবার অ্যাম্বুলেন্সগুলোকে অবাধে চলাচলের সুযোগ দেন। ঢাকার পাশাপাশি দেশের বিভিন্ন জেলাতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

 

পূর্বের খবরশিক্ষার্থীদের নিয়ে মন্তব্যের জন্য সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ
পরবর্তি খবরধূসর হয়ে যাচ্ছে গ্রিনল্যান্ডের বরফ, এক বছরে গলেছে প্রায় ১০০ বিলিয়ন টন ; রংবদলে নতুন বিপদসঙ্কেত দেখছেন বিজ্ঞানীরা
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!