রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ২৬তম এজিএম অনুষ্ঠিত, ১২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রূপালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। সভায় কোম্পানির ২০২৬ সালের বার্ষিক হিসাব অনুমোদনের পাশাপাশি শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়েছে।

বৃহস্পতিবার অনুষ্ঠিত এজিএমে সভাপতিত্ব করেন কোম্পানির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ জামিল মতিন। সভায় পরিচালনা পর্ষদের সদস্য, মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও), প্রধান হিসাব কর্মকর্তা, কোম্পানি সচিবসহ উল্লেখযোগ্যসংখ্যক শেয়ারহোল্ডার অংশ নেন।

এজিএমে কোম্পানির আর্থিক কার্যক্রম, ব্যবসায়িক অগ্রগতি ও সামগ্রিক পারফরম্যান্স নিয়ে আলোচনা হয়। পরে ২০২৬ সালের বার্ষিক হিসাব এবং শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের প্রস্তাব অনুমোদন করা হয়।

সভায় শেয়ারহোল্ডাররা জীবন বীমা খাতের প্রতিযোগিতামূলক পরিবেশের মধ্যে কোম্পানির পারফরম্যান্স এবং নগদ লভ্যাংশ অনুমোদনে সন্তোষ প্রকাশ করেন।

কোম্পানি সংশ্লিষ্টরা জানান, শেয়ারহোল্ডারদের আস্থা ধরে রাখার পাশাপাশি ব্যবসা সম্প্রসারণ ও গ্রাহকসেবার মানোন্নয়নে ভবিষ্যতে আরও গুরুত্ব দেওয়া হবে।

ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এজিএমে কোম্পানির বার্ষিক কার্যক্রম, আর্থিক ফলাফল এবং শেয়ারহোল্ডারদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা ও প্রয়োজনীয় অনুমোদন দেওয়া হয়।

পূর্বের খবরআয়ুর্বেদে ভারত-বাংলাদেশ যৌথ গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠার আহ্বান হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর
পরবর্তি খবররাজধানীতে বিভিন্ন রুটের ভাড়ার নতুন তালিকা প্রকাশ
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!