রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলেন নতুন ভারতীয় হাইকমিশনার

ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী রাষ্ট্রপতির কাছে তাঁর পরিচয়পত্র পেশ করেছেন।

আজ বৃহস্পতিবার বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে হাইকমিশনার পরিচয়পত্র পেশ করেন।

বঙ্গভবন থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ভারতের সাবেক রেলমন্ত্রী ও পশ্চিমবঙ্গ রাজ্যের ব্যারাকপুরের সাবেক এমএলএ বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীকে গত এপ্রিলে বাংলাদেশের ১৮তম হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয় দেশটির সরকার। তিনি হাইকমিশনার পদে প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হলেন।

হাইকমিশনার পদে নিয়োগের পর ১২ জুন বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশের মাটিতে পা রাখেন তিনি।

পূর্বের খবরচীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর
পরবর্তি খবরফের চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা, আবেদন নেওয়া হবে ২৮ জুন থেকে
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!