মুক্তিযোদ্ধা ভাতার টাকা বিতরণ নিয়ে শঙ্কা : আগামীকাল পাওয়া যাবে ভাতা

 

ভিনিউজ : প্রতি মাসের শেষ বৃহস্পতিবার বীর মুক্তিযোদ্ধা ও তাদের স্বজনদের ব্যাংক হিসাবে সম্মানী ভাতার অর্থ জমা হওয়ার নিয়ম থাকলেও চলতি মাসে নির্ধারিত সময়ে টাকা না পৌঁছানোয় সুবিধাভোগীদের মধ্যে শঙ্কা ও উদ্বেগ দেখা দেয়। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এটি সাময়িক সমস্যা এবং প্রযুক্তিগত ত্রুটির কারণেই এই জটিলতা তৈরি হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে সোমবার (২ ফেব্রুয়ারি) সুবিধাভোগী মুক্তিযোদ্ধা বা তাদের স্বজনদের নিজ নিজ ব্যাংক হিসাব থেকে ভাতার টাকা তুলতে পারবেন।

জানা গেছে, নিয়ম অনুযায়ী গত ২৯ জানুয়ারি মুক্তিযোদ্ধা ও তাদের স্বজনদের ব্যাংক হিসাবে ভাতার অর্থ জমা হওয়ার কথা ছিল। কিন্তু ওই দিন অর্থ জমা না হওয়ায় এবং পরবর্তী শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় সুবিধাভোগীদের মধ্যে দুশ্চিন্তা তৈরি হয়। রোববার (১ ফেব্রুয়ারি) ব্যাংক খোলার পরও টাকা না আসায় উদ্বেগ আরও বাড়ে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, অনলাইনে প্রযুক্তিগত সামান্য ত্রুটির কারণে নির্ধারিত সময়ে ভাতার অর্থ ব্যাংকে পাঠানো সম্ভব হয়নি। এর ফলে সুবিধাভোগীরা সাময়িক ভোগান্তির মুখে পড়েছেন।

মন্ত্রণালয়ের সচিব ইশরাত চৌধুরী গণমাধ্যমকে জানান, সমস্যাটি ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে এবং দ্রুত সমাধানের ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, সোমবার থেকে সুবিধাভোগী মুক্তিযোদ্ধা ও তাঁদের স্বজনরা নিজ নিজ ব্যাংক হিসাব থেকে ভাতার অর্থ উত্তোলন করতে পারবেন।

কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে, ভবিষ্যতে এ ধরনের সমস্যা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং সুবিধাভোগীদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।

পূর্বের খবরভারতের প্রতিরক্ষা খাতে বরাদ্দ বেড়ে হল ৭ লক্ষ ৮৫ হাজার কোটি টাকা! অপারেশন সিঁদুরের বাড়ল ১ লক্ষ কোটি
পরবর্তি খবরভবিষ্যত প্রজন্মের স্বার্থে একবার হলেও ধানের শীষে ভোট দিন: সেলিমুজ্জামান
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!