মুক্তিযুদ্ধের চিত্রধারক কিংবদন্তি আলোকচিত্রী রঘু রাই আর নেই

ভারতের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কিংবদন্তি আলোকচিত্রী রঘু রাই আর নেই। রোববার (২৬ এপ্রিল) নয়াদিল্লির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

রঘু রাই ছিলেন ভারতের অন্যতম প্রভাবশালী আলোকচিত্রী, তবে বাংলাদেশের মানুষের কাছে তিনি বিশেষভাবে স্মরণীয় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের দৃশ্য বিশ্ববাসীর সামনে তুলে ধরার জন্য। সে সময় তিনি ভারতের বিখ্যাত পত্রিকা ‘দ্য স্টেটসম্যান’-এর প্রধান আলোকচিত্র সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

মুক্তিযুদ্ধ চলাকালে তিনি ভারতের সীমান্তবর্তী এলাকা ও শরণার্থী শিবিরে অবস্থান করে লাখো বাংলাদেশি শরণার্থীর দুর্দশা ও মানবিক সংকটের মর্মস্পর্শী ছবি ধারণ করেন। পরবর্তীতে জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশে প্রবেশ করে মুক্তিযোদ্ধাদের সম্মুখযুদ্ধ এবং পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ঐতিহাসিক মুহূর্তও ক্যামেরাবন্দি করেন। তার তোলা এসব ছবি আজ বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের অমূল্য দলিল হিসেবে বিবেচিত।

রঘু রাইয়ের ক্যামেরায় ধরা পড়া যুদ্ধক্ষেত্রের ভয়াবহতা, বিজয়ী মুক্তিযোদ্ধাদের ফিরে আসা এবং মানুষের সংগ্রামের প্রতিচ্ছবি তাকে বিশ্বজুড়ে এনে দেয় ব্যাপক খ্যাতি ও সম্মান।

তার মৃত্যুতে আন্তর্জাতিক আলোকচিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। দক্ষিণ এশিয়ার সাংবাদিকতা ও আলোকচিত্র জগতে তার এই শূন্যতা দীর্ঘদিন অনুভূত হবে।

পূর্বের খবরইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি আলোচনা ভেস্তে গেল, বাড়ছে উত্তেজনা
পরবর্তি খবরসাগর-রুনি হত্যা মামলা তদন্তে প্রতিবেদন দাখিলে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!