সাগর-রুনি হত্যা মামলা তদন্তে প্রতিবেদন দাখিলে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট

আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত কার্যক্রম সম্পন্ন করতে আরও ৬ মাস সময় দিয়েছেন হাইকোর্ট।

রোববার (২৬ এপ্রিল) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ সময় মঞ্জুর করেন। শুনানিতে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল আদালতকে জানান, মামলার তদন্ত এখন শেষ পর্যায়ে রয়েছে, তবে প্রতিবেদন চূড়ান্ত করতে আরও কিছু সময় প্রয়োজন।

রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য এই অতিরিক্ত সময় অনুমোদন দেন। শুনানিতে রিটের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির অংশ নেন।

এর আগে ২০২৫ সালের ২৩ অক্টোবর হাইকোর্ট তদন্তে গঠিত উচ্চ পর্যায়ের টাস্কফোর্সকে ৬ মাস সময় দিয়েছিলেন এবং তখন এটিই শেষ সময়সীমা হিসেবে উল্লেখ করা হয়েছিল। তারও আগে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর র‌্যাবের পরিবর্তে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়।

পরবর্তীতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রধানকে আহ্বায়ক করে চার সদস্যের টাস্কফোর্স গঠন করা হয়, যেখানে সিআইডি ও র‌্যাবসহ বিভিন্ন সংস্থার অভিজ্ঞ কর্মকর্তারা অন্তর্ভুক্ত রয়েছেন।

উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। দীর্ঘ এক যুগেরও বেশি সময় পার হলেও এখনো মামলার তদন্ত প্রতিবেদন দাখিল সম্পন্ন হয়নি।

পূর্বের খবরমুক্তিযুদ্ধের চিত্রধারক কিংবদন্তি আলোকচিত্রী রঘু রাই আর নেই
পরবর্তি খবর১৫ সংস্থা ও অধিদপ্তরের শীর্ষ পদে বড় রদবদল, নতুন দায়িত্বে ১৫ অতিরিক্ত সচিব
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!