ভারত-বাংলাদেশ ট্রেন চালুর সিদ্ধান্ত রাজনৈতিক, তবে আমরা প্রস্তুত: ভারতীয় রেল

ভারত-বাংলাদেশ ট্রেন চালুর সিদ্ধান্ত রাজনৈতিক, তবে আমরা প্রস্তুত: ভারতীয় রেল

 

ভিনিউজ : বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করার সুখবর দিয়েছে ভারত। ইতোমধ্যেই ভারতীয় ভিসা সেন্টারগুলোতে উপচে পড়েছে ট্যুরিস্ট ভিসা প্রত্যাশীদের ভিড়। এতে অনেকেই স্বস্তির নিশ্বাস ফেলছেন। তবে দুই দেশের মধ্যে যাত্রী আনাগোনা বাড়ার সম্ভাবনা দেখা দিলেও এখনই দুই দেশের মধ্যে স্থগিত হয়ে থাকা তিনটি যাত্রীবাহী ট্রেন পরিষেবা চালু করার বিষয়ে কোনও সুখবর দিতে পারেনি ভারতীয় রেল।

বুধবার (১ জুলাই) ভারতীয় পূর্ব রেলের বিভাগীয় রেল ব্যবস্থাপক রাজিব সাক্সেনা সাংবাদিকদের বলেছেন, ‘কথাবার্তা চলছে, এটি রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। আমাদের কাছে যখনই নির্দেশ আসবে আমরা তখনই চালু করে দেব।’

চব্বিশের জুলাইয়ে বাংলাদেশে উত্তাল আন্দোলনের সময় দুই দেশের মধ্যে যাত্রীবাহী ট্রেন পরিষেবা বন্ধের ঘোষণা আসে। যখন এই ঘোষণা আসে তখন বাংলাদেশেই আটকা পড়ে মিতালী এক্সপ্রেস। দীর্ঘ সময় বাংলাদেশের মাটিতে অচল অবস্থায় পড়ে থেকে ভারতের মিতালী এক্সপ্রেসের কোচগুলো একেবারেই যাত্রী পরিষেবা দেয়ার অনুপোযোগী হয়ে পড়ে। পরিস্থিতি স্বাভাবিক হলে কার্যত পরিত্যক্ত অবস্থায় কোচগুলো ফিরিয়ে আনে ভারত।

মৈত্রী ও বন্ধন ট্রেনগুলোও দীর্ঘদিন ধরে বন্ধ। এমন অবস্থায় ট্রেন পরিষেবা চালুর করার রাজনৈতিক নির্দেশ আচমকা চলে এলে পরিষেবা পুনঃস্থাপিত করতে রেল কতটা প্রস্তুত ?
এমন প্রশ্নের জবাবে রাজিব সাক্সেনা বলেন ‘আমাদের কাছে অনেক কোচের স্টক আছে। আমরা যেরকম বেশ কয়েকটা কোচকে একসঙ্গে করে স্পেশাল ট্রেন চালাই, সেভাবেই ট্রেন তৈরি হয়ে যাবে। নতুন একটা ট্রেন তৈরি করা সমস্যার নয়। তবে আমাদের কাছে এখনও কোনও নির্দেশ নেই। আবারও বলছি এটি রাজনৈতিক বিষয়। আমাদের তরফ থেকে সব ধরনের প্রস্তুতি নেয়া আছে।’

-channel24bd.tv

পূর্বের খবরডয়েসে ভেলে প্রতিবেদন : কিশোর-কিশোরীদের জন্য সোশাল মিডিয়া নিষিদ্ধের ভালো-মন্দ
পরবর্তি খবরবস্ত্র, ওষুধ ও সামুদ্রিক খাতে যৌথ উদ্যোগে আগ্রহী বাংলাদেশ ও মরক্কো
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!