বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী

 

ভিনিউজ : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবীর রিজভী আহমেদ। গতকাল বৃহস্পতিবার বিকেলে বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে। এই মনোনয়ন অবিলম্বে কার্যকর হবে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার ঘোষণার পরপরই রুহুল কবীর রিজভীকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব করা হয়। ১৯৭৮ সালে প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত বিএনপি আটজন পূর্ণাঙ্গ ও ভারপ্রাপ্ত মহাসচিব পেয়েছে।

সর্বশেষ গতকাল দলের নতুন ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন রুহুল কবীর রিজভী। বিএনপির প্রতিষ্ঠাকালীন মহাসচিব ছিলেন অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী (১৯৭৮-১৯৮৫)। এরপর মহাসচিব ছিলেন কর্নেল (অব.) এ এস এম মুস্তাফিজুর রহমান (১৯৮৫-১৯৮৬), কে এম ওবায়দুর রহমান (১৯৮৬-১৯৮৮), ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার (১৯৮৮-১৯৯৬), আব্দুল মান্নান ভূঁইয়া (১৯৯৬-২০০৭), খন্দকার দেলোয়ার হোসেন (২০০৭-২০১১), মির্জা ফখরুল ইসলাম আলমগীর (২০১১-২০২৬)। মির্জা ফখরুল বিএনপির ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় প্রায় ১৫ বছর ৫ মাস মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। রুহুল কবীর রিজভী বিএনপির অষ্টম মহাসচিব (ভারপ্রাপ্ত)।

পূর্বের খবরসন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ নেবেন মির্জা ফখরুল
পরবর্তি খবরসিএনএনের প্রতিবেদন : রাশিয়ার পাশে উত্তর কোরিয়া: ড্রোন অপারেটরও পাঠাচ্ছে পিয়ংইয়ং দাবী ইউক্রেনের
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!