বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থার প্রধান নিয়োগ

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-সহ চার সংস্থায় নতুন প্রধান নিয়োগ দেওয়া হয়েছে। অতিরিক্ত সচিব পদমর্যাদার চার কর্মকর্তাকে পদায়ন করে জনপ্রশাসন মন্ত্রণালয় বুধবার (২৯ এপ্রিল) পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।

পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ হাবীবুর রহমানকে (জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে বদলির আদেশাধীন) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোসা. ফেরদৌসী বেগমকে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহকে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের মহাপরিচালক (ডিজি) নিয়োগ দেওয়া হয়েছে।

পূর্বের খবরশাসন নাকি আদর- সন্তান লালনে কোন পথ? বানর-অভিভাবকদের আচরণে মিলল নতুন ইঙ্গিত
পরবর্তি খবরফের বাড়ল তেলের দাম
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!