ভিনিউজ : ‘রাকা’ ছবির প্রথম ঝলক সাড়া ফেলেছে। অল্লু অর্জুনের ৪৪ বছরের জন্মদিনে প্রকাশ হয়েছে এই ঝলক। ছবিতে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন ও রশ্মিকা মন্দানাও। প্রথম ঝলকের পরে এ বার জানা গেল ছবিতে কে কত পারিশ্রমিক পাচ্ছেন।
জানা যাচ্ছে, ‘রাকা’ তৈরি হচ্ছে ৭০০ কোটি টাকার বাজেটে। ছবিতে তিনটি চরিত্রে অভিনয় করছেন অর্জুন। এক দিকে তাঁকে দেখা যাবে পুলিশের চরিত্রে। সেই পুলিশের ভাই অর্ধেক মানুষ, অর্ধেক দৈত্য। সেই চরিত্রেও অর্জুনই অভিনয় করছেন। এই দুই ভাইয়ের বাবার চরিত্রেও রয়েছেন অর্জুন। একই ছবিতে তিনটি ভিন্ন চরিত্র। তাই পারিশ্রমিকও নিচ্ছেন আকাশছোঁয়া। শোনা যাচ্ছে, ১৭৫ কোটি টাকা পাচ্ছেন দক্ষিণী তারকা।
দীপিকা যা পারিশ্রমিক পাচ্ছেন, তার সাত গুণ বেশি পাচ্ছেন অর্জুন। অভিনেত্রী এই ছবির জন্য ২৫ কোটি টাকা পারিশ্রমিক পাচ্ছেন বলে শোনা যাচ্ছে। রশ্মিকা পাচ্ছেন ৫ কোটি টাকা।
আনন্দবাজার ডট কম ডেস্ক




