প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা, বন্ধুত্ব ও সহযোগিতার বন্ধন আরও দৃঢ় করার প্রত্যায়

 

ভিনিউজ : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বাংলাদেশ জনগণকে শুভেচ্ছা জানিয়ে চিঠি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একইসঙ্গে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।

আজ বৃহস্পতিবার ঢাকায় ভারতীয় হাইকমিশন থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

চিঠিতে মোদি বলেন, ‘পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভারত সরকার ও
জনগণের পক্ষ থেকে আপনাকে এবং বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানাই।’ তিনি আরও বলেন, ‘গত এক মাস ধরে ভারতসহ বিশ্বের মুসলমানরা পবিত্র রমজান মাসে রোজা ও ইবাদতের মাধ্যমে আত্মশুদ্ধির সময় অতিবাহিত করেছেন।’

ঈদের এই উৎসব মানবতার চিরন্তন মূল্যবোধ-সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও একতার কথা স্মরণ করিয়ে দেয় বলেও উল্লেখ করেছেন মোদি।

একইসঙ্গে বিশ্বজুড়ে শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য ও সুখ কামনা করে প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘আমাদের দেশগুলোর মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার বন্ধন আরও দৃঢ় হোক।’ চিঠির শেষে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি সর্বোচ্চ সম্মান ও শুভকামনা পুনর্ব্যক্ত করেন।

পূর্বের খবরঈদুল ফিতর : রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন
পরবর্তি খবরনোয়াখালীর পাঁচটি গ্রামে আগামীকাল ঈদ
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!