নোয়াখালীর পাঁচটি গ্রামে আগামীকাল ঈদ

নোয়াখালীর বেগমগঞ্জ, কবিরহাট ও সদর উপজেলার পাঁচ গ্রামের কাদেরিয়া তারিকার অনুসারী কয়েক শতাধিক ধর্মপ্রাণ মুসল্লি আগামীকাল শুক্রবার (২০ মার্চ) ঈদ উদ্যাপন করবেন। প্রায় শত বছর ধরে চলে আসা সংস্কৃতির সাথে মিল রেখে এ বছরও এসব গ্রামের মানুষ একদিন আগেই পবিত্র ঈদুল ফিতর উদ্যাপন করবেন বলে জানা গেছে।

আগামীকাল শুক্রবার (২০ মার্চ) তিন উপজেলার ১০ টি মসজিদে ঈদের নামাজ আদায়ের মাধ্যমে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপন করবেন তারা।

গ্রামগুলো হলো : নোয়াখালী পৌরসভার লক্ষ্মীনারায়ণপুর ও হরিণারায়নপুর গ্রাম, কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের রামভল্লবপুর, বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের বসন্তবাগ ও ফাজিলপুর গ্রাম। এসব গ্রামে আগামীকাল সকাল আটটায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

কাদেরিয়া তরিকার অনুসারীরা দাবি করেন, বড় পীর আবদুল কাদির জিলানী (র.) এর মতাদর্শে তৈরি হয় কাদেরিয়া তরিকা। তাই তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতি বছর একদিন আগে রোজা রাখেন। এছাড়াও ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করে থাকেন। বেগমগঞ্জের গোপালপুর ইউনিয়নের কাদেরিয়া তরিকার অনুসারী মো. সিরাজ মিয়া বলেন, আমাদের পূর্বপুরুষদের দেখানো পথ অনুযায়ী আমরা সৌদি আরবের সাথে মিল রেখেই রোজা শুরু করি এবং ঈদ উদ্যাপন করি। এ বছরও আমরা তার ব্যতিক্রম করবো না।

 

পূর্বের খবরপ্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা, বন্ধুত্ব ও সহযোগিতার বন্ধন আরও দৃঢ় করার প্রত্যায়
পরবর্তি খবরসম্প্রীতির বন্ধনে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়াই হোক আমাদের ঈদের অঙ্গীকার : স্বরাষ্ট্রমন্ত্রী
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!