দুই দিনে ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ

প্রথম ইনিংসের বাজে ব্যাটিংয়ের ধাক্কা সামলে আর ঘুরে দাঁড়াতে পারল না বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বোলারদের সামনে দ্বিতীয় ইনিংসেও মুখ থু্ড়ে পড়ল নাজমুল হোসেন শান্তর দল। টানা দুই ইনিংসে বাজে ব্যাটিংয়ে তাঁদের সঙ্গী হলো লজ্জার হার।

ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ও ৫১ রানে হেরেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৬৪ রানের পর এ যাত্রায় ৯৫ রানে অলআউট হয়েছে তারা। একমাত্র ইনিংসে অজিরা করেছিল ২১০ রান। দুই ইনিংস মিলেও স্বাগতিকদের এই মাঝারি মানের রান টপকাতে পারেনি বাংলাদেশ।

অস্ট্রেলিয়া সফরে দুই টেস্টে দেখা গেল বাংলাদেশের দুই রকম চিত্র। ডারউইনে প্রথম টেস্টে টানা সাড়ে তিন দিন দাপুটে ক্রিকেট খেলেছে সফরকারীরা। সবগুলো সেশনে কামিন্সের দলকে চাপে রেখে ৯ উইকেটের বড় জয় তুলে নেয় তারা। দ্বিতীয় টেস্টেই বদলে গেল দৃশ্যপট। বোলাররা আশা বাঁচিয়ে রাখলেও ব্যাটারদের হতাশাজনক পারফরম্যান্সে দুই দিনেই হেরে বসল বাংলাদেশ।

ডারউইন টেস্ট হেরে চাপের মুখেই ছিল অস্ট্রেলিয়া। সিরিজ বাঁচাতে ম্যাকাইয়ে জিততেই হতো তাদের। দাপুটে জয়ে সেই সমীকরণটাই মেলাল স্বাগতিকেরা। ১-১ সমতায় সিরিজ শেষ করল দুই দল।

অস্ট্রেলিয়ার জয়ের ভীত গড়ে দেন মিচেল স্টার্ক। প্রথম ইনিংসে তাঁর আগুনে বোলিংয়ে মাথা তুলে দাঁড়াতেই পারেন বাংলাদেশের ব্যাটাররা। প্রথম ৫ ব্যাটারকে ফেরানো এই পেসার পরে নিয়েছেন আরও এক উইকেট। দ্বিতীয় ইনিংসেও ত্রাস ছড়িয়েছেন স্টার্ক। এ যাত্রায় তাঁর শিকার চারটি। কামিন্সও কম যাননি। দুই ইনিংস তিনটি করে উইকেট নেন অধিনায়ক।

দ্বিতীয় ইনিংসে ৩১ রান আসে শান্তর ব্যাট থেকে। দুই ইনিংসে মিলে এটাই কোনো বাংলাদেশি ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। এর আগে প্রথম ইনিংসে অতিথিদের হয়ে সর্বোচ্চ ১৪ রানের ইনিংস খেলেন শরীফুল ইসলাম। এই টেস্টে বাংলাদেশের ব্যাটারদের অসহায়ত্ব বোঝাতে এই পরিসংখ্যানই যথেষ্ট।

বাংলাদেশ হারলেও বল হাতে বেশ উজ্জ্বল ছিলেন শরীফুল। একমাত্র ইনিংসে ৪৮ রানে ৭ উইকেট নেন তিনি। তাঁর রেকর্ডগড়া বোলিংয়েই লড়াইয়ের আশা টিকে ছিল বাংলাদেশের। কিন্তু দ্বিতীয় ইনিংসেও ব্যাটাররা হতাশার পুনরাবৃত্তি করায় অস্ট্রেলিয়ার সঙ্গে ন্যূনতম লড়াই করতে পারল না তারা।

ক্যারিয়ারসেরা বোলিংয়ে অস্ট্রেলিয়ার ব্যাটারদের কঠিন পরীক্ষা নিয়েছেন শরীফুল। দলটির হয়ে ক্যামেরুন গ্রিনের অবদান ৬৭ রান। ক্রিজে টিকে যাওয়া এই ব্যাটারকে দ্বিতীয় দিনের শুরুতেই ফেরান তিনি। এ ছাড়া স্টিভ স্মিথ ৪২, নাথান লায়ন ৩২ ও ট্রাভিস হেডের ব্যাট থেকে আসে ২২ রান। বাকিদের আর কেউ বলার মতো রান করতে পারেননি।

পূর্বের খবরবঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে জাহাজডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ ২২
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!