দায়িত্ব নিলেন ৬ সিটি করপোরেশন প্রশাসক

 

ভিনিউজ : দায়িত্ব গ্রহণ করেছেন ঢাকার দুই সিটি করপোরেশন প্রশাসকসহ ছয়টি সিটি করপোরেশনের প্রশাসকেরা। আজ মঙ্গলবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।

স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন তারা।

সম্প্রতি ঢাকার দুই সিটি করপোরেশনসহ দেশের ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।

দায়িত্ব গ্রহণের পর স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকার দুই সিটি কর্পোরেশনসহ নবনিযুক্ত ছয় সিটির প্রশাসকরা।

 

পূর্বের খবর১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
পরবর্তি খবরই-রিটার্ন দাখিল করেছেন প্রায় ৩৯ লাখ করদাতা