তুরস্কের স্কুলে আবার বন্দুক হামলা, নিহত ৪ জন

 

ভিনিউজ : তুরস্কের দক্ষিণাঞ্চলীয় শহর কাহরামানমারাসের একটি স্কুলে এক ছাত্রের গুলিতে চারজন নিহত হয়েছে বলে শহরটির গভর্নর মুকেরেম উনলুয়ের জানান৷ মঙ্গলবারের পর আজ বুধবার তুরস্কের আরেকটি স্কুলে বন্দুক হামলা হয়েছে৷ এ হামলায় চার জন নিহত এবং ২০ জন আহত হয়েছে৷ গতকালের হামলায় ১৬ জন আহত হয়েছিল৷

বুধবার তুরস্কের দক্ষিণাঞ্চলীয় শহর কাহরামানমারাসের একটি স্কুলে এক ছাত্রের গুলিতে চারজন নিহত হয়েছেন বলে শহরটির গভর্নর মুকেরেম উনলুয়ের জানান৷

তিনি আরো জানান, নিহত চারজনের মধ্যে তিনজন ছাত্র, বাকি একজন শিক্ষক৷এ ঘটনায় ২০ জন আহত হয়৷ আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর৷ প্রাণঘাতী এ হামলার পর হামলাকারীও আত্মহত্যা করেছে৷

গভর্নর মুকেরেম উনলুয়ের সাংবাদিকদের বলেন, ‘‘এক ছাত্র তার ব্যাগে বন্দুক নিয়ে স্কুলে আসে৷ আমাদের ধারণা বন্দুকটি তার বাবার ছিল৷ সে দুটি শ্রেণিকক্ষে ঢুকে এলোপাথাড়ি গুলি চালায়৷’’ উনলুয়ের জানান, হামলাকারী অষ্টম শ্রেণির ছাত্র ছিল, অর্থাৎ তার বয়স ১৩ থেকে ১৪ বছরের মধ্যে৷

-ডয়েসে ভেলে

পূর্বের খবরমেজাজ হারালেন কারিনা ?