ভিনিউজ ডেস্ক : দীর্ঘ দেড় যুগ পর আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিন একই ফ্লাইটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে দেশে ফিরবেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
আজ বুধবার (২৪ ডিসেম্বর) তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান। ওই পোস্টে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে ১০টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিয়েছেন মাহদী আমিন।




