ঢাকা জেলার প্রথম নারী জেলা প্রশাসক হলেন গোপালগঞ্জের মেয়ে ফরিদা খানম

 

গোপালগঞ্জ প্রতিনিধি :

ভিনিউজ : ঢাকা জেলার প্রথম নারী জেলা প্রশাসক হলেন ফরিদা খানম। ২৫ তম বিসিএস এ যোগদানকারী এই নারী কর্মকর্তা বিগত বিএনপি শাসনামলে আমলে প্রশাসনিক ক্যাডারে যোগদান করেন। তিনি গোপালগঞ্জের মেয়ে।

এ সংবাদে গোপালগঞ্জের মানুষের মধ্যে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের উচ্ছ্বাস পরিলক্ষিত হচ্ছে।
তিনি গোপালগঞ্জ শহরের বীণাপাণি সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯২ সালে এসএসসি এবং বঙ্গবন্ধু কলেজ থেকে ১৯৯৪ সালে এইচএসসি পাশ করেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পলিটিকাল সায়েন্স বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। সর্বশেষ তিনি চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি ডিবিসি নিউজ টেলিভিশনকে মুঠো ফোনে বলেন, সরকার তার উপর যে দায়িত্ব দিয়েছেন তিনি তা সঠিকভাবে পালন করবেন।

পূর্বের খবরপশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন : তৃণমূল-বিজেপি লড়াইকে ঘিরে উত্তাপ তুঙ্গে
পরবর্তি খবরলেবাননে ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ নিহত ৫
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!