জাপানে শক্তিশালী ভূমিকম্প, বহু মানুষের মৃত্যুর আশঙ্কা

জাপানে শক্তিশালী ভূমিকম্প, বহু মানুষের মৃত্যুর আশঙ্কা

জাপানের দক্ষিণাঞ্চলে ৭.১ মাত্রার ভূমিকম্প হয়েছে৷ বহু মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাশিমা শহরে একটি শপিং মল আংশিকভাবে ধসে পড়ায় অনেক মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। দক্ষিণাঞ্চলের দ্বীপ কিউশুর কুমামোতো প্রিফেকচারে ভূমিকম্পের কারণে জরুরি সতর্কতা জারি করা হয়েছে৷

জাপানের সরকারি সংবাদমাধ্যম এনএইচকে জানায়, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আয়ন শপিং মলের ভেতরে অনেক মানুষ আটকা পড়েছেন। এর আগে কাশিমা শহরের ওই মলে একটি বিস্ফোরণের খবর নিশ্চিত করেছিল স্থানীয় পুলিশ।

স্থানীয় সম্প্রচারমাধ্যম টিবিএস পুলিশকে উদ্ধৃত করে জানায়, এ ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

-dw

পূর্বের খবরবিবিসি প্রতিবেদন : আন্দোলন শেষ, এরপরে ককরোচ জনতা পার্টির ভবিষ্যৎ কী?
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!