কলকাতা পূজা মন্ডপে পদপৃষ্ট হয় ১৭ জনের মৃত্যু, আহত বহু

কলকাতার দুর্গাপূজার মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু, আহত বহু

ভিনিউজ ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় দুর্গাপূজার আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে শোকাবহ ঘটনায়। উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গাপূজার মণ্ডপে পদপিষ্ট হয়ে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। শনিবার (১৭ অক্টোবর) মহাসপ্তমীর সন্ধ্যায় প্রবল বৃষ্টি ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ের মধ্যে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি, ইন্ডিয়ান এক্সপ্রেস, দ্য টেলিগ্রাফ ও দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, সন্ধ্যা আনুমানিক ৭টা ৪০ মিনিটে উত্তর কলকাতার গিরিশ পার্ক থানা এলাকার চোরবাগান সর্বজনীন পূজামণ্ডপের প্রবেশ ও বের হওয়ার পথে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ১৭ জনের মৃত্যুর কথা জানিয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, শনিবার সন্ধ্যায় মণ্ডপে হাজার হাজার মানুষের সমাগম হয়েছিল। এর মধ্যে হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হলে বাইরে অপেক্ষমাণ দর্শনার্থীদের একটি অংশ বৃষ্টি থেকে বাঁচতে মণ্ডপের ভেতরে ঢোকার চেষ্টা করেন। অন্যদিকে, মণ্ডপের ভেতরে থাকা দর্শনার্থীরাও বের হওয়ার চেষ্টা করছিলেন। সরু প্রবেশ ও নির্গমনপথে বিপরীতমুখী মানুষের চাপে মুহূর্তেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। একপর্যায়ে অনেকে একে অপরের ওপর পড়ে যান। পদদলিত হয়ে এবং শ্বাসকষ্টে হতাহতের ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, প্রত্যক্ষদর্শীরা মণ্ডপের প্রবেশ ও বের হওয়ার পথ সংকীর্ণ এবং আশপাশে পর্যাপ্ত আলোর অভাবের অভিযোগ করেছেন। অন্যদিকে, ন্যাশনাল হেরাল্ডের প্রতিবেদনে ৪০ থেকে ৫০ জন আহত হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আহতদের উউদ্ধার করে হাসপাতালে নেয়া হচ্ছে।




পূর্বের খবরজেলেনস্কির সঙ্গে বিরোধের মধ্যেই রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা স্থগিত করলেন ট্রাম্প
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!