ইরানবিরোধী মার্কিন চাপে ৪ দেশের সহযোগিতা, কৃতজ্ঞতা জানাল যুক্তরাষ্ট্র

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপ কার্যকর করতে পদক্ষেপ নিয়েছে যুক্তরাজ্য, ইরানের প্রতিবেশী তুরস্ক এবং উপসাগরীয় দেশ ওমান ও সংযুক্ত আরব আমিরাত। এসব পদক্ষেপের জন্য চার দেশের সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বেসেন্ট বলেন, ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ শুরুর পর ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বিশ্বের বিভিন্ন দেশে মার্কিন প্রতিনিধি দল কাজ করছে। এসব প্রচেষ্টা ফল দিতে শুরু করেছে বলেও জানান তিনি।

বেসেন্ট জানান, তুরস্ক ও ওমান তাদের দেশে ইরানের মাহান এয়ারের ফ্লাইট বন্ধ করেছে। সংযুক্ত আরব আমিরাত ইরানি এয়ারলাইনগুলোর ফ্লাইট স্থগিত করেছে। পাশাপাশি তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতের বড় বাণিজ্যিক ব্যাংকগুলো ইরানের সঙ্গে লেনদেন বন্ধ করেছে।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপ আরও জোরদার করতে চার দেশের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী।

বেসেন্ট বলেন, তেহরান যাতে তাদের ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ চালিয়ে যেতে না পারে, সে জন্য আরও কাজ বাকি রয়েছে। এ লক্ষ্য অর্জনে যুক্তরাজ্য, তুরস্ক, ওমান ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে যুক্তরাষ্ট্র একযোগে কাজ চালিয়ে যাবে।

পূর্বের খবর‘চাঁদা না দেওয়ায়’ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ
পরবর্তি খবরবিশ্ব পর্যটন দিবস: আজ পর্যটক বাড়লেও বাড়ছে না সুবিধা
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!