ঢাকায় চলছে বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক

বাংলাদেশ ও ভারতের মধ্যে চলছে যৌথ নদী কমিশনের (জেআরসি) বৈঠক।
রোববার রাজধানীর একটি হোটেলে দুই দিনব্যাপী  ৯১তম এই বৈঠক শুরু হয়।  এতে মূলত ১৯৯৬ সালের গঙ্গার পানিবণ্টন চুক্তির বাস্তবায়ন পরিস্থিতি পর্যালোচনা করা হবে।
এদিকে আগামী ১২ ডিসেম্বর ১৯৯৬ সালের গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে।  এবারের বৈঠকটি তাই বিশেষ গুরুত্ব পাচ্ছে। যদিও চুক্তির নবায়ন বা মেয়াদ বাড়ানোর বিষয়টি যৌথ কমিটির আনুষ্ঠানিক এখতিয়ারের বাইরে।
বৈঠকে বাংলাদেশের ছয় সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন যৌথ নদী কমিশনের সদস্য মো. আনোয়ার কাদির। ভারতের প্রতিনিধিদলের নেতৃত্ব রয়েছেন কমিশনের সদস্য শরদ চন্দ্র।

পূর্বের খবরব্যাংকের পরিচালনা পর্ষদে আসছে বড় পরিবর্তন, থাকতে পারবেন না রাজনীতিবিদরা
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!