গ্রিনল্যান্ডের ওপর ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ অর্জন করেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

নতুন একটি চুক্তির মাধ্যমে ওয়াশিংটন গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও অন্যান্য সার্বিক চাহিদার ওপর ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ অর্জন করেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে তিনি জানান, তার নির্দেশনায় এই চুক্তিটি প্রক্রিয়াভুক্ত হয়েছে, যা যুক্তরাষ্ট্রকে গ্রিনল্যান্ডে যেকোনো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আজীবন অধিকার দেবে।

মার্কিন প্রেসিডেন্টের ভাষ্যমতে, এই চুক্তির অধীনে আমেরিকার লিখিত অনুমতি ছাড়া কোনো প্রতিপক্ষ দেশ গ্রিনল্যান্ডে কোনো সামরিক ঘাঁটি স্থাপন বা সৈন্য মোতায়েন করতে পারবে না। তিনি আরও জানান, গ্রিনল্যান্ডের বিভিন্ন উপযুক্ত স্থানে যুক্তরাষ্ট্রের বড় আকারের সামরিক অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা অবিলম্বে শুরু করা হবে।

এক যৌথ বিবৃতিতে ডেনমার্ক ও গ্রিনল্যান্ড নিশ্চিত করেছে, আগামী সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের এই প্রতিরক্ষা চুক্তিটি স্বাক্ষরিত হতে পারে। তবে চুক্তিটি কার্যকর হতে নুউক এবং কোপেনহেগেনের পার্লামেন্টের অনুমোদন প্রয়োজন হবে।

ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন জানান, এই চুক্তি রাজতন্ত্রের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং গ্রিনল্যান্ডের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে স্বীকৃতি দেয়। অন্যদিকে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেনস-ফ্রেডেরিক নিলসেন মন্তব্য করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে এই চুক্তি তাদের অঞ্চলের নিরাপত্তাকে আরও শক্তিশালী করবে।

সূত্র: আল জাজিরা

পূর্বের খবরযে কোনো সময় আসতে পারে এক দফা দাবি: জামায়াত আমির
পরবর্তি খবরদেশে স্বর্ণের দামে বড় লাফ
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!