এনডিটিভির প্রতিবেদন : শুটিং সেটে গুরুতর আহত রাশমিকা, ৬ সপ্তাহ বিশ্রামের পরামর্শ চিকিৎসকের

 

ভিনিউজ : শুটিং সেটে গুরুতর আহত হয়েছেন ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। জানা গেছে, একটি নাচের দৃশ্যে শুটিং চলাকালীন আচমকাই নিতম্বের পেশিতে আঘাত পেয়েছেন অভিনেত্রী। আপাতত ৬ সপ্তাহ বিশ্রামে থাকতে হবে অভিনেত্রীকে।

এই মুহূর্তে দুটি ছবির শুটিংয়ে ব্যস্ত রাশমিকা। যার একটি ‘রানাবলি’ এবং দ্বিতীয়টি ‘মাইসা’। সূত্রের খবর অনুযায়ী, নাচের দৃশ্যের শুটিং চলাকালীন আচমকাই মাটিতে পড়ে যান রাশমিকা। তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী হাসপাতালে।

চিকিৎসকরা জানিয়েছেন, নিতম্বের টেন্ডন সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। অতিরিক্ত পরিশ্রম এবং কঠোর শারীরিক প্রশিক্ষণের ফলে এমন অবস্থা হয়। দুটি ছবির শুটিং একসঙ্গে করার জন্যই অতিরিক্ত পরিশ্রম হয় এবং তার ফলেই এই সমস্যার সূত্রপাত।

খুব স্বাভাবিকভাবেই রাশমিকার এই চোট পাওয়ার ঘটনায় দুটি ছবির শিডিউল আগামী দিনে পুরোপুরি পাল্টে দিতে হবে। কিছুদিন আগেই ‘মাইসা’ ছবিতে কোন বডি ডাবল ছাড়াই সমস্ত অ্যাকশন দৃশ্যের শুটিং করে খবরের শিরোনাম হন রাশমিকা। পানির নিচে মারপিটের দৃশ্য করা এতটা সহজ নয় কিন্তু সেই দৃশ্যের চ্যালেঞ্জ নিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু তারপরেই এই চোট লেগে যায় তার।

আপাতত পুরোপুরি বিশ্রামেই থাকতে হবে অভিনেত্রীকে। সবকিছু স্বাভাবিক হওয়ার পর তবেই তিনি আবার ফিরতে পারবেন শুটিংয়ে। যদিও সেটা চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী। তবে এই গোটা বিষয়টি নিয়ে রশ্মিকা বা তার টিমের তরফ থেকে কোন অফিসিয়াল বিবৃতি জানানো হয়নি।

পূর্বের খবরস্পেনে অভিবাসী সংকট ঘিরে ইউরোপে উত্তেজনা, শেনজেন ইস্যুতে বিভক্ত ইইউ
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!