২০২৫-২৬ অর্থবছরে এডিপি বাস্তবায়ন হার সর্বনিম্ন

 

ভিনিউজ : সদ্য বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়নে বড় ধরনের ধস নেমেছে। বিদায়ী অর্থবছরে এডিপি বাস্তবায়নের হার দাঁড়িয়েছে মাত্র ৬৭.৫২ শতাংশে, যা দেশের ইতিহাসে এ যাবৎকালের মধ্যে সর্বনিম্ন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) এডিপি বাস্তবায়নের এই হালনাগাদ প্রতিবেদন প্রকাশ করেছে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)।

প্রতিবেদন অনুযায়ী, এর আগের অর্থাৎ ২০২৪-২৫ অর্থবছরে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এডিপি বাস্তবায়নের হার ছিল ৬৮.১৮ শতাংশ।

আইএমইডির কর্মকর্তারা জানিয়েছেন, বিগত যেকোনো অর্থবছরে এডিপি বাস্তবায়নের হার ৮০ শতাংশের ওপরে থাকত।

তিনি আরও জানান, ২০২৪-২৫ অর্থবছরের মাঝামাঝি সময়ে রাজনৈতিক পটপরিবর্তন ও অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর প্রশাসনে বড় ধরনের অস্থিরতা দেখা দেয়। ওই সময় অনেক উন্নয়ন প্রকল্পের পরিচালক ও ঠিকাদার কাজ ফেলে চলে যান। এ কারণে সে বছর এডিপি বাস্তবায়ন কম ছিল।

অন্যদিকে, সদ্য বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরেও একই ধরণের প্রশাসনিক অস্থিরতার প্রভাব বজায় ছিল। পাশাপাশি নির্বাচনকেন্দ্রিক নানা কার্যক্রমের কারণে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগগুলোর উন্নয়ন প্রকল্পে পর্যাপ্ত মনোযোগ ছিল না। এ কারণে গেলে অর্থবছরের সবচেয়ে কম এডিপি বাস্তবায়ন হয়েছে।

 

পূর্বের খবরদামি ঘড়ি-গাড়ি নয়, পুরুষদের একটি স্বভাবই সবচেয়ে বেশি আকর্ষণীয়! কিসের কথা বলছেন মার্কিন সঙ্গীতশিল্পী জেনিফার লোপেজ়
পরবর্তি খবরসবজির বাজারে আগুন, কাঁচা মরিচের কেজি ৪০০ টাকা: নাভিশ্বাস সাধারণ মানুষের
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!