শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি

 

ভিনিউজ : দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক আহ্বান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী শনিবার (১ আগস্ট) রাজধানীর গুলশানে দলের চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বুধবার (২৯ জুলাই) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৈঠকে অংশ নিতে স্থায়ী কমিটির সদস্যদের ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।

বৈঠকের আলোচ্যসূচি সম্পর্কে জানতে চাইলে শায়রুল কবির খান বলেন, এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত নির্দেশনা দেওয়া হয়নি। তবে দলীয় নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক বিষয় এবং রাষ্ট্রপতি ইস্যুসহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে

পূর্বের খবর২০২৬ বিশ্বকাপ: রেকর্ড আয়, ইতিহাসের সর্বোচ্চ পুরস্কার ও ৪৮ দলের প্রাপ্তি-বিশ্ব ফুটবলের নতুন অর্থনৈতিক যুগ
পরবর্তি খবরপ্রথমবার ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!