ডয়েসে ভেলে প্রতিবেদন : বাংলাদেশে সাড়ে সাত বছরে সড়কে ৭,৩৬৪ শিক্ষার্থীর মৃত্যু

vnewsbd.com : বাংলাদেশে ২০১৯ থেকে ২০২৬ সালের জুন মাস পর্যন্ত সাড়ে সাত বছরে সড়ক দুর্ঘটনায় অন্তত সাত হাজার ৩৬৪ জন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন।

নিহত শিক্ষার্থীদের ৪৫ দশমিক ১৯ শতাংশই ৫ থেকে ১৭ বছর বয়সি। এই বয়সে নিহত শিক্ষার্থীর মোট সংখ্যা তিন হাজার ৩২৮। তারা মূলত স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থী। ১৮ থেকে ২৫ বছর বয়সি কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত হয়েছেন চার হাজার ৩৬ জন, অর্থাৎ মোট শিক্ষার্থীর ৫৪ দশমিক ৮১ শতাংশ।

এ সংখ্যা এ সময়ে সড়ক দুর্ঘটনায় মোট মৃত্যুর ১৫ দশমিক ১১ শতাংশ বলেও জানিয়েছে তারা৷ন এ সময়ে সারা দেশে সড়ক দুর্ঘটনায় মোট মারা গেছেন ৪৮ হাজার ৭১৩ জন।

সড়ক দুর্ঘটনা নিয়ে কাজ করার জন্য পরিচিত এ প্রতিষ্ঠা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহতের ঘটনা পর্যবেক্ষণ করে দেখেছে, নিহতদের ৪৫ দশমিক ১৯ শতাংশই ৫ থেকে ১৭ বছর বয়সি। এই বয়সে নিহত শিক্ষার্থীর মোট সংখ্যা তিন হাজার ৩২৮। তারা মূলত স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থী। ১৮ থেকে ২৫ বছর বয়সি কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত হয়েছেন চার হাজার ৩৬ জন, অর্থাৎ মোট শিক্ষার্থীর ৫৪ দশমিক ৮১ শতাংশ।

রোড সেফটি ফাউন্ডেশনের পর্যালোচনায় বলা হয়, কম বয়সি শিক্ষার্থীরা স্কুলে যাওয়া-আসার পথে এবং বাড়ির আশপাশে খেলার সময় অটোরিকশা, বাইক ও পণ্যবাহী যানবাহনের ধাক্কায় বা চাপা পড়ে বেশি নিহত হয়েছে। এমন দুর্ঘটনা গ্রামীণ সড়কেই বেশি ঘটেছে।

 

 

 

 

পূর্বের খবরস্বাধীন তদন্ত চায় অ্যামনেস্টি : পাকিস্তান নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে গুলির ঘটনা
পরবর্তি খবরইরান-সমর্থিত মিলিশিয়াদের ওপর যুক্তরাষ্ট্র-সৌদি যৌথ হামলা, মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!