সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল

 

ভিনিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হওয়ায় সুইজারল্যান্ডের জেনেভায় শুক্রবার (১৯ জুন) অনুষ্ঠিত হতে যাওয়া জমকালো চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে। যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসিকে এই তথ্য নিশ্চিত করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জেনেভায় তার নির্ধারিত সফর স্থগিত করেছেন বলে জানান দেশটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।

বৃহস্পতিবার (১৮ জুন) ভোরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া একটি পোস্ট থেকে কিছু বক্তব্য সরিয়ে নেওয়ার পর থেকেই জেনেভার অনুষ্ঠানটি হবে কি না, তা নিয়ে নানা প্রশ্ন ওঠে। মুছে ফেলা সেই অংশে লেখা ছিল, ‘পাকিস্তানসহ সহ-মধ্যস্থতাকারী রাষ্ট্র কাতারের সমর্থনে, এই ঐতিহাসিক ঘটনা উদযাপনে এবং বিভিন্ন পর্যায়ে আলোচনার সূচনা করতে ১৯ জুন ২০২৬ তারিখে সুইজারল্যান্ডে অনুষ্ঠানের আয়োজন হবে।’

কালের দিকে পাকিস্তানের একাধিক সূত্র বিবিসিকে নিশ্চিত করেছিল যে জেনেভার ইভেন্টটি এখনও বহাল রয়েছে। তবে সন্ধ্যা নাগাদ সেই পরিকল্পনায় বড় পরিবর্তন আসে। মূলত মধ্যস্থতাকারী হিসেবে এই সমঝোতা স্মারকে অন্যতম স্বাক্ষরকারী ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘ ১০০ দিনেরও বেশি সময় ধরে চলা রক্তক্ষয়ী সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার এই ঐতিহাসিক সমঝোতা স্মারকটি (এমওইউ) বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিজ নিজ দেশে অবস্থান করেই সম্পূর্ণ ইলেকট্রনিক বা ডিজিটাল উপায়ে এতে সই করেছেন।

জেনেভার অনুষ্ঠান বাতিলের বিষয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেয়ি দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থাকে বলেন, ‘যেহেতু দুই দেশের প্রেসিডেন্ট ইতিমধ্যে ডিজিটালি চুক্তিতে স্বাক্ষর করে ফেলেছেন, তাই সুইজারল্যান্ডে নতুন করে আর কোনো মুখোমুখি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে না।’

 

পূর্বের খবরবিশ্বকাপ ফুটবল : জার্মানির ভক্তদের ‘ভি’-এর জন্য হাহাকার
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!