ভিনিউজ ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার জানিয়েছেন, আজারবাইজানে রাশিয়ার সঙ্গে আলোচনা করতে প্রস্তুত তিনি।
ইউক্রেনের প্রেসিডেন্ট বর্তমানে আজারবাইজান সফর করছেন। দেশটির প্রেসিডেন্ট আলিয়েভের সঙ্গে সাক্ষাতের পর এই ঘোষণা দেন জেলেনস্কি।
এর আগে, জেলেনস্কি এক্স-এ (টুইটার) লিখেছিলেন, তিনি আজারবাইজান সফর শুরু করেছেন একটি ইউক্রেনীয় বিশেষজ্ঞ দলের সঙ্গে সাক্ষাতের মাধ্যমে। এই বিশেষজ্ঞ দল রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র থেকে আকাশপথ রক্ষার বিষয়ে তাদের দেশের অভিজ্ঞতা তুলে ধরছে।
প্রতিরক্ষা ও জ্বালানি সহযোগিতা বিষয়ক চুক্তি স্বাক্ষরের জন্য জেলেনস্কি শুক্রবার আজারবাইজানে পৌঁছান। এর আগে তিনি সৌদি আরব সফর করেন। সেখানে তিনি দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেন।




